নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ডিসেম্বর) দুপুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে নওগাঁয় পৌঁছলে তাকে ফুল দিয়ে বরন করে নেয় আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে একটি বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রায় করে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন তিনি। দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানান। নির্বাচনে নৌকার বিজয়ের জন্য দলের সকল নেতা-কর্মী ও নওগাঁ পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, আমি জিতলে নওগাঁবাসীকে মাদক, সন্ত্রাসমুক্ত ও আধুনিক ডিজিটাল পৌরসভা উপহার দিবো। উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























