কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় শীত বস্ত্র প্রদান করেছে সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’।

সোমবার নগরীর ভাটপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, সদরের আমরাতলী জুলেখা বিবি মাদ্রাসাসহ ১০ টি মাদ্রাসা ও এতিমখানায় শীত বস্ত্র উপহার প্রদান করেন সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’ সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা ও উপদেষ্টা সাইফুল আলম রনি।

এসময় মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ৩ হাজার কম্বল ও শীত বস্ত্র বিতরন করা হয়।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে