রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক পেলেন সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান। শনিবার (১৯ ডিসেম্বর) তাকে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
তবে সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মো. আমজাদ হোসেন সরকার দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্রভাবে নির্বাচন করবেন বলে জানা গেছে। এ জন্য তিনি রবিবার শেষ দিনে মনোনয়নপত্রও জমা দিয়েছেন । ওই দুইজন ছাড়াও সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শওকত হায়াত শাহ ও শামসুল আলম মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং কেন্দ্রের কাছে প্রার্থীতা দাবী করেছিলেন। কিন্তু তারা দু’জনেই দলীয় প্রার্থীর সমর্থনে নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ্যাড. ওবায়দুর রহমান সৃষ্টকির্তার প্রতি শুকুরিয়া আদায় করেন। দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যোগ্যতা বিবেচনায় দল তাঁকে মনোনয়ন দিয়েছেন। দলের সুনাম অক্ষুন্ন রাখতে তিনি সকলকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় মনোভাব ব্যক্ত করেন।
প্রসঙ্গত. দ্বিতীয় ধাপে এ পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। আর ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাইবাছাই এবং ২৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























