শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।  বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী থেকে নিজেকে এবং অপরকে সুরক্ষা রাখার জন্য মাস্ক একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে।

মাস্ক ব্যবহার নিশ্চিতকরনের লক্ষ্যে সুদূর আমেরিকা প্রবাসী জয় নেহালের ক্ষুদ্র উপহার মাস্ক আজ রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা  ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সকল সদস্যদের ব্যবহারের জন্য সংগঠনের সভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল এবং দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক ও সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস এবং সহ-সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার সাবিনা ইয়াসমিন শ্যামলীর হাতে মাস্কের প্যাকেট তুলে দেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক গণকন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং বিডি টাইমস নিউজ অনলাইন পোর্টালের সিনিয়র সিটিজেন জার্নালিস্ট কে এম শাহীন রেজা।

মাস্ক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এনটিভির ক্যামেরাপারসন সারফু, সময় দিগন্ত পত্রিকার ক্রাইম রিপোর্টার আলেক চাঁদ, দৈনিক দুর্বার বাংলার প্রকাশক ও সম্পাদক সাগর হোসেন, দৌলতপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম রেজা বাচ্চুসহ আরো অনেকে।মাস্ক হস্তান্তরের সময় জয় নেহাল তিনি কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে এক ভিডিও বার্তায় বলেন, আমি আপনাদের জন্য অতি নগন্য উপহার পাঠিয়েছি আপনারা সানন্দে গ্রহণ করে ব্যবহার করবেন এবং অপরকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন, সেই সাথে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে