আব্দুর রউফ পাভেল,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান-এর পক্ষে শহরে এক বিশাল শো-ডাউন বের করা হয়।
রবিবার সকালে পুরাতন হাসপাতাল চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায়সেখানে গিয়ে শেষ হয়।
শো-ডাউনে পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























