মেহেরপুর প্রতিনিধি ।। মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসাধারণের সাথে নৌকার পক্ষে আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ করেন তিনি।এসময় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাওছার হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ ,আবুল কাশেম , কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।
আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন , ওয়ার্ড যুবলীগের সভাপতি বানি আমিন হোসেনসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























