জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ।। মহান বিজয় দিবস উপলক্ষে আশুগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।

উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ জসিম উদ্দিন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম মিজি।অনুষ্ঠানে উপজেলার আড়াসিধা গ্রামের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীরপ্রতীক বাচ্চু মিয়াসহ ১০জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত শহীদ পরিবারগুলি হল, সোহাগপুর গ্রামের শহীদ বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, তারুয়া গ্রামের শহীদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীম ও খলিলুর রহমান, তালশহর গ্রামের শহীদ বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও আবুল কাশেম, খোলাপাড়া গ্রামের শহীদ বীরমুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান, সোনারামপুর গ্রামের শহীদ বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, খড়িয়ালা গ্রামের শহীদ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কামাউড়া গ্রামের শহীদ বীরমুক্তিযোদ্ধা হাবিলদার নুরুল ইসলাম এবং চরচারতলা গ্রামের শহীদ বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান এর পরিবার।এসময় বিজয় দিবস উপলক্ষে স্বাস্থবিধি মেনে ও ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

জেলা ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে