প্রিতম মজুমদার, কুষ্টিয়া ।। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২০ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে গতকাল সকালে কালেক্টরেট চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যা ছয়টায় শহরের খেয়া রেস্তোরার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোফাজ্জেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অজয় সুরেকা, সহ সভাপতি গোপা সরকার, সৈয়দা হাবিবা, শরীফুল আলম সিদ্দিক কচি, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জামিল বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ আবু সিদ্দিক রোকন, সুলতানা করীম, পৌর কমিটির সভাপতি শ্যামলী ইসলাম, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক কাজী মনির আহমেদ প্রমুখ।

বক্তাগণ বলেন ধর্মান্ধ ও মৌলবাদী শক্তির আস্ফালন থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে এই হোক আমাদের বিজয়ের মাসের শপথ।

জেলা ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে