মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিথি ॥ র্যালী ও পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুর জেলা যুবলীগ ও মেহেরপুর পৌর সভার উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগ ও মেহেরপুর পৌরসভা থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। মেহেরপুর পৌর মেযর ও যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে শহীদ স্মৃতি বেদীতে পুষ্প মালা অর্পণ করেন। এসময় পৌর মেয়র মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর জেলা যুবলীগের সদস্য ইয়ানুচ আলী, হাসানুজ্জামান হিলন, সাজেদুল ইসলাম সাজু, উজ্জল হোসেন, শেখ সারাফত, মাহাবুব হাসান ডালিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























