ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আশুগঞ্জে ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প স্থানীয় তিতাস গ্যাস সরবরাহ ও বিক্রয় কেন্দ্রের মাাঠে অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের মরহুম আতাউর রহমানের কৃতি সন্তান  ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজ। মুলতঃ তারই উৎসাহ, উদ্দিপনা ও পরিচালনায়  উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে। ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজ শুধু একজন ডাঃ নয়,সে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর কান্ডারী ও বটে। সে তার এলাকার অনেক দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর লোাকজনকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া ছাড়াও বিভিন্ন  সামাজিক  কর্মকাণ্ডে অর্থ সহায়তা ও দিয়ে আসছে। সে তার কর্ম কান্ড দ্বারা এলাকা তথা গরীব-দুঃখীদের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে।

উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে  অন্যানয়দের মাঝে বক্তব্য রাখেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবির, মোবারক হোসেন, মারুফ হোসেন রনি প্রমুখ।এতে ৫০০ অসহায় ও গরীব  শিশু রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা দেওয়া ছাড়াও  ঔষধ  বিতরন করা হয়।উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজ কে সহযোগিতা করেছেন ডাঃ সাহিলাা, ডাঃ নাঈমা, ডাঃ কামাল, ডেভিড সরকার ও ডাঃ সজিব।এছাড়া ও বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন,বিভিন্ন  মিডিয়ার লোকজন ছাড়াি এলালাকার বিশিষ্ট ব্য্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পড়ান আলহাজ্ব মহিউদ্দিন মোল্লা।অনুষ্ঠান সঞালানায় ছিলেন শাহিন পারভেজ।

জহির সিকদার
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে