ওমর ফয়সাল, ফটিকছড়ি প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়িতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর সূচনা হয়।
পরে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ইউএনও সায়েদুল আরেফিন, সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান অ্যাড. সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জানে আলম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাগণ। ফটিকছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রফিকুল আলমসহ নেতৃবৃন্দ। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, ফটিকছড়ি পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ-বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া, বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের আত্মার মাগফিরাত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























