ওমর ফয়সাল, ফটিকছড়ি প্রতিনিধি ।। মহান বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু মঞ্চর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর পক্ষে বঙ্গবন্ধু মে র ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। এ সময় ইউএনও সায়েদুল আরেফিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ’র সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম বাবু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জানে আলম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশরসহ, প্রশাসনের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























