মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ।। মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের মাজহারুল ইসলামের স্ত্রী নাজমা খাতুন (৩২) নামের এক মহিলা হাজতি জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার দিবাগত রাতের দিকে কারাগারের মহিলা ওয়ার্ডের বাথরুমের গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে ভোরের দিকে কারা কতৃপক্ষ নাজমাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিজের মেয়েকে হত্যার দায়ে গত জুলাই মাস থেকে নাজমা খাতুন কারাগারের মহিলা ওয়ার্ডে আটক ছিল।নাজমা খাতুন সদর উপজেলার কামদেবপুর গ্রামের মাজহারুল ইসলামের স্ত্রী। এ বিষয়ে মেহেরপুর কারাগারের জেল সুপার মকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা ওয়ার্ডে এক মহিলা হাজতি বাথরুমে ঢুকে নাজমা খাতুনকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে আমাদের খরব দেয়।

পরে আমরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

জেলা ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে