নওগাঁ প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী স্মরনে নওগাঁয় আলোর মিছিল করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতি স্তম্ভ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে শহীদ স্মৃতি স্তম্ভে জলন্ত মোমবাতিগুলো রেখে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে বিকেলে একই স্থানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এ্যাড. আব্দুল বারী।
এ সময় সংগঠনটির উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, অবসর প্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাংবাদিক কায়েস উদ্দিন, সাংবাদিক আব্দুর রউফ পাভেল শহীদ পরিবারের সদস্যসহ শহরের বিশিষ্ট ব্যাক্তিরা আলোচনায় অংশ নেয়। 
অনুষ্ঠানে নওগাঁর ৩০ জন বুদ্ধিজীবীর তালিকা তুলে ধরে দ্রুতই তাদের জাতীয় স্বিকৃতি দেয়ার দাবী জানান বক্তারা।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























