ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।স্হানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধু মুরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন উপজেলা নির্বাহি অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ।অন্যান্যদেরর মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি, সমাজ সেবা কর্মকর্তা রাফিউদ্দিন, উপজেলা আনসার কমান্ডার, মুক্তিযোদ্বা শেখ জসিম,মুক্তিযোদ্বা আবুল হাসেম আজাদ,মুক্তিযোদ্বা গোলাপ মিয়া ছাড়া ও বিভিন্ন দপ্তরের লোকজন ,শিক্ষা প্রতিষ্ঠানের লোকজন,সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বাপ্পী।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























