ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ  সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিনা ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: আব্দুল্লাহ আল বাকি, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সুমন মিয়া, মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার ইসমত আলী, সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মুস্তফিজুর রহমান, হাজী মাহফুজ আলী, হাজী ইকবাল মিয়া,বিল্লাল মিয়া ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক আব্দল জব্বার প্রমূখ।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কমিশনার (ভূমি) পিরোজা পারভিন।সভায় স্বাগতিক বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা খালিদ জামিল খানের।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে