স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে শহরের পায়রা চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহানুর আলম কেরামতসহ অনেকে। বক্তারা, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখানো ও তার বাস্তবায়নকারী মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এবং ভাংচুরের এর সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে