নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুলিবিদ্ধ হয়েছে।শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ফয়সালের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল সন্ধ্যায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিনকে (৫৫) গুলি করলে সে পায়ে গুলিবিদ্ধ হয়। সে একই এলাকার মৃত সরু মিয়ার ছেলে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তারা খতিয়ে দেখছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তথ্যঃ ডিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে