মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ।। ট্রাক্টরসহ ট্রলি পুকুরে পড়ে চালক রুহুল আমিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেহেরপুরের গাংনীর গজারিয়া হেমায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রুহুল আমিন গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের মৃত ইশারত আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে গাংনী থেকে ট্রাক্টর ট্রলি নিয়ে গাংনী-হাটবোয়ালিয়া সড়ক দিয়ে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন রুহুল আমিন।নিয়ন্ত্রণ হারিয়ে গজারিয়া হেমায়েতপুর মসজিদের সামনের পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি। রুহুল আমিন ট্রাক্টরের নিচে পড়ে। স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ প্রসঙ্গে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেলা ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























