মেহেরপুর প্রতিনিধি ।। “যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” শীর্ষক সেমিনারের মধ্যে দিয়ে মেহেরপুরে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালন হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সেমিনার ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।

পরে সেখানে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে