আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা প্রতিনিধি ।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে শহরের গোস্তহাটির মোড়ে এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম এর আহবানে নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্টি ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্টির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ চেম্বারের পরিচালকরা বক্তব্য রাখেন।

বক্তারা ভাস্কর্য ভাঙ্গার ও অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়ে এদের দৃশান্তমূলক শাস্তির দাবী জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে