আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার(১০’ই ডিসেম্বর) সকাল ৯টায় থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে এ ভোট গ্রহন শুরু হয়। চলবে বিরতিহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হলেও সকাল ১১টা পর্যন্ত ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার কারণে ভোটার উপস্থিতি খুব কম লক্ষ করা গেছে। একজন-দুইজন করে এসে ভোট দিয়ে যাচ্ছেন।

উপজেলা পরিষদের এই উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীতপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুররউফ দুলু, বিএনপির মনোনীত প্রার্থী মোসারব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মফিজ উদ্দিন প্রাং প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮’টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। মোট ভোটার ১লক্ষ ৪৯হাজার ৫৮৭জন। পুরুষ ভোটার ৭৪হাজার ৮৬৫জন এবং মহিলা ভোটার ৭৪হাজার ৭২২জন। মোট ৫৬’টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব মেনে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় র‌্যাব, পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে মোবাইলটিম।

উল্লেখ্য, রাণীনগর উপজেলাপরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করে জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়। ফলে রাণীনগর উপজেলা পরিষদের পদটি শূন্য হয়।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে