মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবসে মেহেরপুরে আলোচনা সভা ও জয়িতাদের মধ্যে পুরস্কৃার প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান । বেগম রোকেয়া দিবসে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা, জয়িতা দিলারা খাতুন প্রমুখ। জুমে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। পরে মেহেরপুরের ৫ জন জয়িতাকে পুরস্কার প্রদান করা হয়। এবারের জয়িতারা হলো অর্থনৈতিকভাবে সাফল্য তানিয়া পারভিন, নির্যাতনের বিভীষিকাময় মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায রাফিজা খাতুন,সেরা জননী হিসেবে ফরিদা পারভীন, সমাজ উন্নয়নের ক্ষেত্রে দিলারা খাতুন এবং শিক্ষাক্ষেত্রে আফরোজা আক্তার কে সম্মাননা প্রদান করা হয়।
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























