রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওযামীলীগের মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ এখন তুঙ্গে। তবে কে পাচ্ছেন নৌকার টিকিট তা নিয়ে বিভিন্ন জনসমাগমে চলছে নানা জল্পনা-কল্পনা। যোগ্য হিসেবে নিজেকে জাহির করতে প্রায় ডজন খানেক প্রার্থী বিভিন্ন মাধ্যমে প্রচারনা চালালেও বর্ধিত সভায় ৮ জনের নাম সুপারশি করা হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রীয় হাই-কমান্ডের শীর্ষ নেতাদের কাছে চেষ্টা-তদবির ও লবিং অব্যাহত রেখেছেন।

নানা জল্পনা-কল্পনা ও আশংকার মধ্যে অবশেষে ২য় ধাপে বিএনপির ঘাটি বলে পরিচিত এ পৌরসভায় নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়। দীর্ঘদিন থেকে নানা ইস্যুতে বিভক্ত স্থানীয় আওয়ামীলীগ। এদিকে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাশীল এ দলে দ্বিধা-বিভক্তি প্রকাশ্য রুপ নিয়েছে। দলের একনিষ্ঠ কর্মীরা বলছেন ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে নেতারা দলীয় কোন্দল সৃষ্টি করেছে। এটা অব্যাহত থাকলে দলকে মাশুল দিতে হবে। কেন্দ্রে ৩’জনের নাম পাঠানোর নির্দেশনা থাকলেও গত ৬ ডিসেম্বর আয়োজিত উপজেলা আওয়ামীলীগ বর্ধিত সভায় ৮জনের নাম সুপারিশ করা হয়েছে।

এদরে মধ্যে রয়েছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামীলীগ নেতা সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওযাৎ হোসেন খোকন, আওয়ামীলীগ নেতা প্রকৌশলী একে এম রাশেদুজ্জামান রাশেদ, প্রকৌশলী সেকেন্দার আলী, কৃষকলীগ নেতা পিকে সাইদুল ও যুবলীগ নেতা মোস্তফা ফিরোজের নাম। তবে আওয়ামীলীগ নেতারা বলছেন প্রার্থীর নাম ঘোষনা করা হলে সকল বিভক্তি নিরসন হবে। পৌর আওয়ামীলীগ কর্মী জাহাঙ্গির হোসেন ডাবলু বলেন, দল যাকে মনোয়ন দিবে সবাই তার পক্ষে কাজ করলে জয় এবার নিশ্চিত। জানতে চাইলে আওয়ামীলীগের উপজেলা কমিটির সভাপতি আখতার হোসেন বাদল বলেন, কেন্দ্র যাচাই-বাছাই সাপেক্ষে যাকে প্রার্থী মনোনিত করবে দলের সকল নেতা-কর্মী এক্যবদ্ধ হয়ে জয়ের লক্ষ্য নিয়ে কাজ করবে।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে