মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের দেবীপুর গ্রাম থেকে ১৫১’বোতল ফেন্সিডিল ও ২কেজি গাঁজা সহ দু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮’টায় উপজেলার বামুন্দী ইউপির দেবীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার জুগিয়া এলাকার রেজাউল পরামানিকের ছেলে মন্টু পরামানিক(৩২) ও বারখাদা এলাকার শরিফুল ইসলামের ছেলে সাব্বির আহমেদ(২৪)।
গাংনী থানার ওসি মো: বজলুর রহমান জানান,দেবিপুর গ্রামের মধ্যে দিয়ে একটি সিএনজি গাড়ী যোগে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আবুল খয়ের,ইলিয়াস হোসেন ও হেলাল উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১শ’৫১ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারের ঘটনায় গাংনী থানায় একটি মাদ্রক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























