শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। দীপ্ত টিভির কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরা পার্সন হারুনের উপর শনিবার রাত ৮.৩০ টার দিকে সংবাদ সংগ্রহকালে হামলার প্রতিবাদে কুমারখালীতে আজ সোমবার মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির আয়োজনে কুমারখালীর সর্বস্তরের সাংবাদিক এ মানববন্ধনে অংশ নেয়।

কুমারখালী বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, সহ সভাপতি মাহবুব উল আহসান উল্লাস, সাধারণ সম্পাদক লিপু খন্দকার, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান নয়ন, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক ফরহাদ আমির টিপু, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন সহ সর্বস্তরের সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় হামলাকারী কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ সহ দোষীদের ৩ দিনের মধ্যে গ্রেফতারের দাবী জানান বক্তারা।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে