জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি।। মহামারী করোনা প্রতিরোধ ও মোকাবেলায় ঝিনাইদহে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে র‌্যাব-৬’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এসময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন ও ঝিনাইদহ পেসক্লাবের সভাপতি এম রায়হান। এছাড়াও সেসময় গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সচেতন করা হয়।

ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে