
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিজস্ব কার্যালয়ে সন্ধ্যা ৬’টায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারন সম্পাদক আল মামুন। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সখগঠনের সহ-সভাপতি সাংবাদিক বাবুল শিকদার, সংগঠনের সদস্য বিডি টাইমস নিউজের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জহির সিকদার, সদস্য আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক রিপন, এশিয়ান এইজের আশুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম সারোয়ার, সাংবাদিক তসলিম, সংগঠনের সহ সভাপতি নিতাই চন্দ্র ভৌমিক, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। এ ছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























