আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের শাহজাদপুরে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হাসান সজলকে গুম ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১২ টায় জেলা বিএনপি’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী মাহমুদুল হাসান সজল এক লিখিত বক্তব্য বলেন, মনোনয়নপত্র জমাদানের পর থেকেই আ’লীগ সমর্থিত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী গংরা মনোনয়পত্র প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে আসছে। তারা প্রাণ-নাশের হুমকিসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং খুন, গুম ও হত্যার হুমকি দিয়ে আসছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগচ্ছেন বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী আইন শৃংঙ্খলা বাহিনীর সহযোগীতাসহ নির্বাচন কমিশনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবী জানান। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম আনোয়ার হোসেন রাজেশসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে