জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি।। ‘করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক নাশিরা খাতুন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক এনটিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান।

অনুষ্ঠান পরিচালনা করেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: শহিদুর রহমান। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ জানান, ৩’দিন ব্যাপী এ সেবা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা প্রদাণ করা হবে। এছাড়াও সেবা সম্পর্কে প্রচারণা চালানো হবে।

ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে