সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি।। চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার(২৯’শে নভেম্বর) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডঙ্গার দর্শনা থানার ঝঁঝাডাঙ্গা গ্রামের মাঝের পাড়ার আবুল ফজলের ছেলে উজ্জল (৩০) ও একই এলাকার বদর উদ্দীনের ছেলে শামিম(২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার পুলিশ জানতে পারে সিমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্য আমদানি করতে পারে কিছু অসাধু মাদক ব্যবাসয়ী। ওই সংবাদের সূত্র ধরে দর্শনা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানা এলাকার নাস্তিপুর গ্রামের একটি বাগানে অবস্থান নেন। এ সময় দুই জন ব্যক্তিকে দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে দর্শনার দিকে আসতে দেখলে পুলিশ তাদেরকে আটক করে। একই সাথে উদ্ধার করা হয় ৩০০ বোতল ফেনসিডিল। পরে দর্শনা থানার পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ঘটনাটি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান।

চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে