জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে করোনা ভাইরাস সংক্রমণের ২য় ধাপ প্রতিরোধে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধির নিয়ম মেনে বাধ্যতামূলক মাস্ক পরিধান সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে দীর্ঘদিন ধরে।

কিন্তু জনসাধারণ তা অপেক্ষা করে বিনা মাস্কে রাস্তায় বেরিয়ে আসে। এই কারণে সকাল ১১’টায় বিজয়নগর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের ২য় ধাপ প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি নিয়ম মেনে বাধ্যতামূলক মাস্ক পরিধান সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুর রহমান ৷ এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ভঙ্গ করার দায়ে ৯’জনকে ৯’টি মামলায় ১২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেছেন এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। এসময় তিনি জনগণকে সচেতন করার জন্য ও ঘর থেকে বের হবার সময় মাস্ক পড়ে বের হওয়ার জন্য উপস্থিত জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত আছে এবং থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে