জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি বিদেশী রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার (৩’রা নভেস্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন। আটককৃত দু’জন হলেন- জেলা শহরের মৌড়াইল এলাকার জুয়েল (৩২) ও জেলার সরাইল উপজেলার হালুয়াপাড়ার সোহাগ (২৯)।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০২ নভেম্বর) দিনগত রাতে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়েল ও সোহাগকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে বিদেশি দুইটি রিভলবার ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় আটক দু’জনের নামে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে