প্রিতম মজুমদার, কুষ্টিয়া ।। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার আয়োজনে, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মোফাজ্জেল হক।
পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি শরিফুল আলম সিদ্দিক কচি, আমিরুল ইসলাম তুষার, সদর উপজেলা শাখার সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজি মনির আহমেদ, সহ-সভাপতি মঈন উদ্দিন।
আরও ছিলেন মিরপুর উপজেলা শাখার সভাপতি মাজিজুর রহমান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া পৌর শাখার সভাপতি কবি শ্যামলী ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন কুমার কর্মকার, জেলা শাখার সদস্য প্রীতম মজুমদার, সালাউদ্দিন গৌরব প্রমুখ।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























