আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী(নৌকা) আনোয়ার হোসেন হেলাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১’লাখ ৫’হাজার ৬৬৭’ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ৪’হাজার ৫১৭ ভোট। এই প্রথম ইভিএমের মাধ্যমে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল ৫টা পর্যন্ত।
৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে ফলাফল ঘোষনার জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে প্রহসনের এই ভোট বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করে।
পরে তারা নওগাঁ শহরের মুক্তির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে আত্রাই রানীনগর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয়। এ সময় জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান, সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























