জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের নেতৃত্বে উপজেলার আশুগঞ্জ সারকারখানা এলাকা থেকে লালপুর পর্যন্ত এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল আশুগঞ্জ বন্দরঘাটে এনে পুড়িয়ে দেয়া হয়। তবে অভিযানে কোনো জেলেকে আটক ও জরিমানা করা হয়নি।
অভিযান পরিচালনাকালে সহকারী উপজেলা মৎস্য অফিসার মো. সায়েদুর রহমান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মুহাম্মদ হোসাইন আহমেদ ও নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা,প্রজনন ও বংশবিচারের জন্য নিষিদ্ধ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























