আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর-৬ আসনের উপনির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম। আজ শনিবার(১৭’ই অক্টোবর) দুপুরে বিভিন্ন অভিযোগ এনে আত্রাইয়ে তার অফিসে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন তিনি। এসময় তিনি ভোট নিয়ে নানা অভিযোগ তুলে ধরে সাংবাদিকদের জনান, ভোটে কনো রকম নিয়ম মানা হচ্ছে না।
বিএনপির এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা বার বার পুলিশ প্রশাসনকে এসব জানিয়েও কনো লাভ হয়নি। তিনি আরও জানান, সরকারের এটি প্রহসনের নির্বাচন এবং সাজানো নির্বাচন। এই নির্বাচন আমরা মানি না। এজন্য বিএনপি এই নির্বাচন বর্জন করছি।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























