সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা প্রতিনিধি।। সারাদেশব্যাপী খুন, ধর্ষণ নারী নির্যাতন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(১৭’ই অক্টোবার) বেলা সাড়ে ১১টার সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার নীলার মোড় ২নং বিট পুলিশ কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খুন, ধর্ষণ নারী নির্যাতন, ইভটিজিংসহ গুুরুতর অপরাধ প্রতিরোধে সারাদেশব্যাপী প্রতিটা থানা এলাকায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার নীলার মোড়ে ২নং বিট পুলিশিং সমাবেশে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিট পুলিশিং এলাকার নারী সমাজের প্রতিনিধি, কাউন্সিলর, রাজনৈতিক বেতৃবৃন্দ, বিট পুলিশের কর্মকর্তাসহ এলাকার সাধারণ নারী পুরুষ। সকাল ৯টা থেকে শুরু হওয়া বিট পুলিশিং সমাবেশ বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্ন ভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে, বলে জানান সদর থানা পুলিশের এক কর্মকার্তা।
সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























