জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ পৈরতলা ব্রিজের পাশে খালের জায়গায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সুপার কতৃক ভ্যানগাড়ি দিয়ে ফেঁলানো ময়লা-আর্বজণার টাল অবশেষে দীর্ঘ সাড়ে চার বছরপর সড়কের পাশ থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ময়লা-আর্বজণা ফেঁলানোর কারণে সড়কের কিনারে গর্তের সৃষ্টি হওয়ার জায়গায়ও বালুদিয়ে ভরাট করে রাস্তার সমতল করার কাজ চলছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার লেবার সাইডের পরির্দশকের দায়িত্বে থাকা মোঃ সালাউদ্দিন সাংবাদিকদের জানান, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীরের নির্দেশনায় এখান থেকে ময়লা-আর্বজণার টাল সড়ানো হয়েছে। রাস্তার পাশে আর কোন ময়লা ফেঁলানো হবে না। রাস্তার পশ্চিমদিকের একেবারে নিঁচে আপাতত ময়লাগুলো স্থনান্তর করা হচ্ছে। এর আগে পৌরসভার সুপাররা ভ্যানগাড়ি ভরে বিভিন্ন এলাকার বাড়িঘর থেকে আনা ময়লা-আর্বজণা খালের জায়গায় ফেঁলতে ফেঁলতে এক পর্যায়ে সড়কের কিনারের অংশে’ সড়কের উপরও ময়লা আবর্জনার যট সৃষ্টি করেন সুইপাররা। এর কারণে কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে দক্ষিণ পৈরতলা ব্রিজের পাশ্ববর্তী খালের জায়গায় থাকা ময়লা-আর্বজণার দুর্গদ্ধে সড়কে চলাচলরত পথচারীরা ও আশেপাশে বসবাসকারীরা মারাত্মকভাবে ভোগান্তিতে পড়েছেন।

শহরের পৈরতলার ব্রিজের পাশ থেকে এই ময়লা-আর্বজণার বিশাল টালটি দীর্ঘবছর পর অবশেষে সড়িয়ে নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন, দক্ষিণ পৈরতলার ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দাগণ ও সড়কে চলাচলরত পথচারী ও সর্বস্তরের জনসাধারণ।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে