জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ বৃহস্পতিবার সকাল ১১’টায় “উন্নত স্যানিটেশন,নিশ্চিত করি,করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় স্যানিটেশন অক্টোবর মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সরাইল উপজেলা প্রশাসন এর আয়োজনে জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের আইডিয়া ওয়াটার প্রকল্প এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায়প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার প্রমুখ।এতে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী মোঃ মকবুল হোসেন।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























