জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৪লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারটিওজব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীর বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জমিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান শেষে জানানো হয়, অবৈধভাবে অনুমোদনহীন বালুমহাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার খোরশেদ মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশের জিম্মায় রাখা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, অর্থদন্ডের টাকা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়েছে বিধায় ড্রেজার মালিককে জেল হাজতে প্রেরণ করা হয়নী। তবে জব্দকৃত ড্রেজার মেশিনটি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























