আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এস কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরম জনপ্রিয়তা, উন্নয়নের ধারাবাহিকতা, প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং দলীয় ঐক্যের কারনে নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

নওগাঁ-৬ আসনভুক্ত দু’টি উপজেলা রানীনগর ও আত্রাই এক সময় রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত ছিল। এই এলাকার মানুষ কখনও সর্বহারা আবার কখনও বাংলা ভাইয়ের অত্যাচারে আতঙ্কিত ছিল। কিন্তু বর্তমান সরকারের যখাযথ পদক্ষেগ গ্রহণের ফলে এখন এই এলাকায় শুধুই শান্তির সুবাতাস বইছে। আর এই এলাকার মানুষ শান্তিপ্রিয়।

অন্যদিকে বিগত কয়েক বছরে নওগাঁয় যে উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে তা এই এলাকার মানুষ মনেপ্রাণে বিশ্বাস করে। কাজেই এমন কোন শক্তি নাই আগামী ১৭’ই অক্টোবরের উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে পরাজিত করবে। তিনি বুধবার রাত ৯টায় নওগাঁ’র একটি হোটেল লাউঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন। আগামী ১৭’ই অক্টোবর অনুষ্ঠিতব্য নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান দুলু, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বোয়ালিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাসান আল মামুন এবং জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এস কামাল আরও বলেন আগামী ১৭ অক্টোবরের উপ-নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। বিএনপি যদি শেষ পর্যন্ত মাঠে থাকে তাহলে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বীপূর্ণ হবে উল্লেখ করে তিনি শেষ পর্যন্ত বিএনপি’কে নির্বাচনের মাঠে থাকার আহবান জানান।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা একটি দেশের গণতন্ত্র সুরক্ষায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। তারা একটি সরকারের দোষ ত্রটি তাদের লিখনীতে তুলে ধরে সরকারকে সঠিক পথ নির্দেশনা প্রদান করে। এতে সরকারের সংশোধনের সুযোগ থাকে। তিনি আরও বলেন, আওয়ামলীগ ৪ ধরনের মানুষকে কখনও দলে আশ্রয় প্রশ্রয় দেয় না। এই চার ধরনের মানুষ হচ্ছে যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা সন্ত্রাস করে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমানিত এবং যারা মাদকের সাথে জড়িত। তিনি আরো বলেন, কেউ কেউ অভিযোগ করে বলে সরকার সংবাদপত্রের কন্ঠ রোধ করেছে। কিন্তু এই সরকারের সময়েই সর্বাধিক টেলিভিশন এবং সংবাদপত্রের অনুমোদন লাভ করেছে। এসব সংবাদপত্র এবং টেলিভিশনে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন সমালোচনা করা হচ্ছে।

আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে