মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২০ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে বিশেষ আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি। মতবিনিময় সভায় বক্তব্য দেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সদর থানার ওসি শাহদারা খানসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দরা।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে