ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়িতে লেলাং চাড়ালিয়াহাট-গোপালঘাটা-সন্যাসীরহাট সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজ শুরু হয়েছে। সোমবার (১২’ই অক্টোব) দুপুরে ইউপি নির্বাচন বিধি ও স্বাস্থ্যবিধি রক্ষার্থে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শহীনের বাসভবনে ভিডিও কনফারেন্সে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

এ সময় সাংসদ বলেন, সাবেক সংসদ নুরুল আলম চৌধুরীর স্বপ্ন ছিল এই সড়ক, অসুস্থ অবস্থায়ও তিনি এই সড়কের জন্য আমার থেকে ডিও লেটার নিয়েছেন। বিশেষ করে এই সড়কের কাজের জন্য সবচেয়ে বেশী দৌঁড়াদৌড়ি করেছে লেলাং ইউপি চেয়ারম্যান শাহীন। কারণ দৌঁড়াদৌড়ি না করলে এসব কাজ হয় না। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে যৌথভাবে কাজ করতে হবে।

গোপালঘাটা গ্রামের বাসীন্দা ৭৬ বয়সী এক বৃদ্ধ বলেন, দীর্ঘদিন থেকে এই সড়কে কোন সংস্কার না থাকায় যানবাহন চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে গর্ভবতী নারী আর অসুস্থ রোগীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। আমি মনে করিনি সড়কের কাজ আর দেখে যেতে পারব। শেষ বয়সে এসে শাহীন চেয়ারম্যান আমাদের এই দুর্ভোগ দ‚র করছে, তার প্রতি আমরা গোপালঘাটাবাসী কৃতজ্ঞ।

লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহীন বলেন, আমার উদ্দেশ্য জনগণের সেবা করা। এই সড়কটি অনেকদিন যাবত কোন সংস্কার না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে গ্রামবাসীর। বিভিন্ন দপ্তরে অনেক দৌড়ঝাপ করে এই সড়কের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার করিয়ে আমার শেষ সময়ে এই সড়কে কাজে হাত দিয়েছি। খুব দ্রæতই এটির কাজ শেষ হবে।

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন, ইউপি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব প্রমুখ। এলজিইডি থেকে বরাদ্দকৃত ৩ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে চাড়ালিয়াহাট-গোপালঘাটা-সন্যাসীরহাট সড়ক কার্পেটিংয়ের কাজ পেয়েছে মহসিন এন্ড ব্রাদার্স।

ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে