আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর রাণীনগরে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষক ও খামারীদের দুয়ারে সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে প্রাণী সম্পদ সেবা ও পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লোহচুড়া বাজারে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। এনএটিপি-২ প্রকল্পের রাণীনগর সদর ইউনিয়নের সীল ও উদ্যোক্তা নাহিদ আক্তার নয়ন এই কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাসের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাছিম আহম্মেদ নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রউফ পাভেল প্রমুখ।
উদ্বোধন উপলক্ষে ১শত গরু, ১হাজার ৫শত হাঁসকে ফ্রি ভ্যাকসিনেশন, ২টি মসজিদে জীবানুনাশক ফ্রি বিতরন, ২জন খামারীকে পুরস্কৃতকরন ও খামারীদের মাঝে ফ্রি উন্নত ঘাস বিতরন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ভেটেরিনারী বিভাগের আধুনিকায়ন অপরিহার্য। বর্তমান সরকারের আধুনিক ভেটেরিনারীকে প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। তবেই আমরা প্রাণিজ সম্পদে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে পারবো। সেই লক্ষ্য পূরনে এই সেবা ও পরামর্শ কেন্দ্রটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























