নোয়াখালী নিউজ ডেস্ক।। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ শুরু হয়েছে। সারাদেশে আগামী ১৪’ই অক্টোবর থেকে ৪’ই নভেম্বর পর্যন্ত মোট ২২’দিন অভিযান চলবে। এসময় মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম।
এই উপলক্ষে আজ মঙ্গলবার(১৩’ই অক্টোবর) উপজেলার সর্বত্র জনসচেতনতা কার্যক্রম মাইকিং, ব্যানার, পোস্টার ও লিপলেট বিতরণ করা হয়। উপজেলা মৎস্য দপ্তর কবিরহাট এর আয়োজন করে। অভিযান চলাকালে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী এসময়ে আইন অমান্যকারী সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদ- অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, এসময় প্রতিদিন হাট বাজার পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ইলিশ সংরক্ষন সফল করার জন্য আমরা উক্ত কার্যক্রমে সর্বসাধারণের সর্বাত্মক সযযোগীতা প্রত্যাশা করি।
নোয়াখালী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























