শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। ধর্ষনের সর্ব্বোচ শাস্তি ফাঁসির দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় নারী জোট।

সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে জাতীয় নারী জোটের সভাপতি এ্যাডভোকেট আমেনা খাতুন লাবনীর নেতৃত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক সমীর চক্রবর্তী, সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জাতীয় নারী জোটের সাধারন সম্পাদক সমাপ্তি বিশ্বাস, মেঘলা খন্দকার, হালিমা খাতুন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা আইন সংশোধনের মাধ্যমে ধর্ষনের সর্ব্বোচ শাস্তি মৃত্যু দন্ড করার দাবি অবিলন্বে বাস্তবায়নের আহবান জানান।

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে