ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় ১৪ নং নানুপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিউল আজমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ’র উদ্যোগে ১১’ই অক্টোবর রোববার বিকালে নানুপুর বাজার চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ’র সাবেক সদস্য হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

উপজেলা আওয়ামী লীগ’র ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম সিকদারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহনেওয়াজ, আমান উল্লাহ চৌধুরী লিটন, প্রচার সম্পাদক সাজিদ হায়দার রেজা, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ’র সিনিয়র সহ-সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু, উপজেলা মহিলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদিকা ও মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দীকি। এ সময় আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দীন বাদল, শফিউল আজম টিপু, নেছারুল হক, জয়নাল আবেদীন, কৃষকলীগ নেতা মোতাহের হোসেন বাবুল, যুবলীগ নেতা মীর মোরশেদ, আক্কাস আলী, মোরশেদুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা মুনছুর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পথসভা শেষে চেয়ারম্যান প্রার্থী শফিউল আজমকে সঙ্গে নিয়ে নৌকা প্রতীকের সমর্থনে নানুপুর বাজারে গণসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়বসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে