আব্দুল্লাহ-আল-মামুন, সিরাজগঞ্জ।। ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আয়োজনে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের চৌরাস্তা প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করে।
সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না,সাধারন সম্পাদক দিলীপ গৌর,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটরে সাবেক সভাপতি আসাদ উদ্দিন পবলু, এড.মাহবুব এ খোদা টুটুল,সাবেক সাধারন সম্পাদক, ইমরান মুরাদ, সহ সভাপতি স ম আলা উদ্দিন, নুরই আলম হীরা সহ অন্যান্যরা। এর আগে একই দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে ক্লিন সিরাজগঞ্জ ও গ্রীন সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























