
মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ।। ধর্ষণ নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মেহেরপুরের গাংনৗ পৌর ছাত্রলীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আহমেদ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব হোসেন। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গাংনী বাজারে একটি র্যালি বের হয়।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























